নির্দেশনাবলী ও প্রয়োজনীয় তথ্য
Terms and Conditions
আশরাফুল নেটওয়ার্ক (Ashraful Network System)-এর ইন্টারনেট সেবা ব্যবহার করার জন্য নিম্নে উল্লেখিত নির্দেশনাবলী ও শর্তসমূহ প্রযোজ্য। নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করতে গ্রাহকদের এই নিয়মকানুনগুলো মেনে চলার জন্য বিনীত অনুরোধ করা হলো।
The following instructions and terms apply to the use of Ashraful Network System's internet services. Customers are humbly requested to follow these guidelines to enjoy uninterrupted services.
ইন্টারনেট সংযোগ সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করতে চাইলে অবশ্যই চলতি মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে অফিসকে অবগত করতে হবে।
To temporarily or permanently disconnect the internet connection, you must notify the office between the 25th and 30th of the current month.
বর্তমান প্যাকেজ পরিবর্তন (আপগ্রেড বা ডাউনগ্রেড) করতে চাইলে তা প্রতি মাসের ১ তারিখের মধ্যে জানাতে হবে।
If you wish to change (upgrade or downgrade) your current package, you must inform us by the 1st of every month.
বাসা বা অফিস পরিবর্তনের কারণে সংযোগ স্থানান্তর করতে চাইলে স্থানান্তরের কমপক্ষে ৫ দিন আগে অফিসে যোগাযোগ করতে হবে।
If you need to relocate your connection due to a change in residence or office, you must contact the office at least 5 days prior to shifting.
প্রতি মাসের বিল অবশ্যই ১ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে সংযোগটি স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
The monthly bill must be paid between the 1st and 10th of every month. Failure to pay within the stipulated time may result in automatic disconnection.
বিকাশ, নগদ, রকেট বা অন্য কোনো মাধ্যমে বিল পরিশোধের সময় অবশ্যই আপনার কাস্টমার আইডি (Customer ID) উল্লেখ করবেন।
When paying bills via bKash, Nagad, Rocket, or other online platforms, you must explicitly mention your Customer ID.
সংযোগ স্থায়ীভাবে বন্ধ করার ক্ষেত্রে, অফিস কর্তৃক প্রদত্ত অনু (ONU) বা অন্যান্য সরঞ্জামাদি অক্ষত অবস্থায় ফেরত দেওয়া বাধ্যতামূলক।
In case of permanent disconnection, it is mandatory to return the ONU or other equipment provided by the office in an intact/undamaged condition.
বজ্রপাত বা ভারী বৃষ্টির সময় রাউটার এবং অনু (ONU)-এর পাওয়ার অ্যাডাপ্টার ও ক্যাবল খুলে রাখুন।
Please unplug the power adapters and cables of your router and ONU during thunderstorms or heavy rainfall.
অপটিক্যাল ফাইবার কাটা পড়লে বা রক্ষণাবেক্ষণের কাজের জন্য সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে, এমন পরিস্থিতিতে আপনাদের ধৈর্য ও সহযোগিতা কাম্য।
Service may be temporarily disrupted due to optical fiber cuts or regular maintenance work. We expect your patience and cooperation in such situations.
ইন্টারনেট সংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ বা সেবার জন্য সরাসরি আমাদের হটলাইনে কল করুন:
09638-442255
ashrafulnetwork.com
For any internet-related problems, complaints, or services, please call our hotline directly:
09638-442255
ashrafulnetwork.com